অনুশীলনী -১ (web development) অতি সংক্ষিপ্ত



১। ওয়েব ডেভেলপমেন্ট কী?
উত্তরঃ ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট এর জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা। যেমন~ লগিন সিস্টেম, নিউজলেটার, সাইন আপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডাটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন। যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন ।

২। ওয়েব ডিজাইন কী?
উত্তরঃ ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইট এর বাইরের অবকাঠামো তৈরি করা। 

৩। ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে মূল পার্থক্য কি?
উত্তরঃ ওয়েব ডিজাইন এর মাধ্যমে static website তৈরি করা হয় এবং ডেভেলপমেন্ট এর সাহায্যে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা হয়। 

৪। ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বর্তমান কোন ল্যাঙ্গুয়েজ বেশি জনপ্রিয়?
উত্তরঃ PHP . PHP একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। 

৫। PHP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ PHP এর পূর্ণরূপ "Hypertext Preprocessor".

৬। static ও dynamic website এর মূল পার্থক্য কী?
উত্তরঃ Static এবং Dynamic  website-এর মূল পার্থক্য static website এ user ইচ্ছামতো সহজে কোন কিছু পরিবর্তন করতে পারে না। কিন্তু Dynamic website-এ user ইচ্ছামতো যে কোনো কিছু পরিবর্তন করতে পারবে। 

৭। ডোমেইন কি?
উত্তরঃ ইন্টারনেট এ কোন ওয়েবসাইট কে চেনার জন্য বা দেখার জন্য যে ঠিকানা ব্যবহার করা হয়, তাকে ডোমেইন বলে।

৮। হোস্টিং কী?
উত্তরঃ ওয়েবসাইট তৈরির জন্য আমাদের বিভিন্ন ধরনের html, php, java script ইত্যাদি ফাইল তৈরি করতে হয়। সাধারণ কম্পিউটার এ যদি রাখি তাহলে যেমন স্পেস এর দরকার হয় তেমনি অনলাইনে রাখলেও স্পেসের দরকার হয়। অনলাইনের উক্ত স্পেস কে হোস্টিং বলে।

৯। কয়েকটি ডোমেইন ও হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান এর নাম লেখ।
উত্তরঃ www.godaddy.com, www.bluehost.com, www.technobd.com ইত্যাদি।

১০। ফ্রী হোস্টিং সেবাদানকারী একটি ওয়েবসাইটের নাম লেখ।
উত্তরঃ www.000webhost.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ