১। AngularJS কী?
উত্তরঃ AngularJS জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক। এটি জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা একটি লাইব্রেরি। এটি জাভাস্ক্রিপ্ট এর ফাইল হিসাবে ব্যবহার করা হয় এবং Script tag দিয়ে ওয়েব পেজে এ ব্যবহার করা হয়।
২। AngularJS এর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা কোনটি?
উত্তরঃ www.angularjs.org
৩। HTTP-এর পূর্ণনাম লেখ ।
উত্তরঃ Hypertext Transfer protocol.
৪। AngularJS এর Localhost অ্যাড্রেস লেখ ।
উত্তরঃ Local host : 8000/index.html
৫। একক পেজ আপ্লিকেশন বলতে কী বুঝায়?
উত্তরঃ একক পেজ অ্যাপ্লিকেশন এমন একটি অ্যাপ্লিকেশন, যেখানে html, css, js একত্রে সহজেই কাজ করতে পারে এবং ডেটা উদ্ধার করে। পেজের মধ্যে নেভিগেশন পেজ লোডিং ছাড়াই সম্পাদিত হয়।
৬। ng-app directives এর কাজ কী?
উত্তরঃ ng-app directives angularJS অ্যাপ্লিকেশনকে সংজ্ঞায়িত করে।
৭। ng-model directives এর কাজ কী?
উত্তরঃ ng-model directives html কন্ট্রোলারের (input, select, text area) তথ্য সংযুক্ত করে।
৮। জাভাস্ক্রিপ্টের কয়েকটি ফ্রেমওয়ার্ক নাম লেখ?
উত্তরঃ
(i) AngularJS (ii) ReactJS
(iii) Meteor.JS (iv) No de.JS
(i) AngularJS (ii) ReactJS
(iii) Meteor.JS (iv) No de.JS
(v) EmberJS (vi) Polymar.JS
(vii) Vue.JS (viii) Mithril.JS
৯। AngularJS-এর ভিউ নিয়ে কাজ করার জন্য কোন directive ব্যবহার করা হয়?
উত্তরঃ ng-view directives.
১০। AngularJS-এ ব্যবহৃত Expression এর সীমাবদ্ধতা লেখ?
উত্তরঃ সীমাবদ্ধতা ঃ
(i) AngularJS-এর এক্সপ্রেশন-এ condition, loops, exception অথবা regular expression যেমন- if else, tarnary, for loop ইত্যাদি কাজ করে না।
(ii) AngularJS expression-এ function declare করা যায় না।
(iii) AngularJS application-এ comma অথবা void ব্যবহৃত হয় না।
(iv) এখানে return keyword ব্যবহৃত হয় না।

0 মন্তব্যসমূহ